আজ ৫ নভেম্বর ২০২৬, ঢাকাস্থ রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ প্রেস মিট, ফ্ল্যাগ-ইন অনুষ্ঠান এবং স্থিরচিত্র প্রদর্শনী। ইউরোপ ও রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে সাফল্যজনক বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযাত্রা “অ্যাশেস অ্যান্ড আইস: দ্য ডরম্যান্ট জায়ান্ট এক্সপেডিশন ২০২৬” উদযাপন উপলক্ষে এই আড়ম্বরপূর্ণ আয়োজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং আয়োজক ও সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মূল সংবাদ সম্মেলন পরিচালনা করেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (BMTC)-এর প্রতিষ্ঠাতা জনাব এনাম আল হক। 🏔 গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ সফলভাবে মাউন্ট এলব্রুসের চূড়ায় ওঠা বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একটি প্রেজেন্টেশন এবং বিশেষ ভিডিওচিত্রের মাধ্যমে পুরো অভিযাত্রার রোমাঞ্চকর গল্প তিনি সবার সামনে ফুটিয়ে তোলেন। প্রচণ্ড তুষারপাত, হাড়কাঁপানো ঠাণ্ডা বাতাস এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি ও তাঁর সহ-অভিযাত্রীরা সফলভাবে চূড়ায় পৌঁছান। বক্তব্যকালে শাকিল এই অভিযাত্রায় সার্বিক সমর্থনের জন্য ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 🇧🇩 অনুষ্ঠানের অন্যতম আবেগঘন ও বিশেষ মুহূর্ত ছিল মাউন্ট এলব্রুসের চূড়ায় ওড়ানো বাংলাদেশের জাতীয় পতাকাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা, যা দেশের পর্বতারোহণের ইতিহাসে এক স্মরণীয় অর্জন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 📸 পুরো আয়োজনের মূল আকর্ষণ ছিল ঢাকাস্থ রাশিয়ান হাউসের গ্যালারিতে আয়োজিত বিশেষ স্থিরচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন। ঢাকাস্থ রাশিয়ান হাউসের ডিরেক্টর মিস অ্যালেক্সান্ড্রা এ. খ্লেভনয়, সম্মানিত অতিথিবৃন্দ এবং পর্বতারোহী শাকিলকে সাথে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং কঠিন এই অভিযানের নানা দুর্লভ মুহূর্তের সাথে পরিচিত হন। ✨ এই সফল পর্বত অভিযানটি অদম্য ইচ্ছা, সাহস এবং আন্তর্জাতিক বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন, যা যৌথ অর্জন ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ____________________ ____________________ On 𝟓 𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟔, Russian House in Dhaka hosted a press meet, flag-in ceremony and photo exhibition celebrating the successful completion of “Ashes & Ice: The Dormant Giant Expedition 2026”, the Bangladesh–Russia Friendship Expedition to Mount Elbrus, Russia and Europe's highest mountain. The event brought together distinguished guests and representatives of the organising and supporting organisations, with the press conference led by Mr. Enam Ul Haque, Founder of the Bangla Mountaineering and Trekking Club (BMTC). 🏔 Mr. Ikramul Hasan Shakil, the Bangladeshi mountaineer who successfully reached the summit of Mount Elbrus on 26 September 2026, shared his expedition experiences through a presentation and a special video documenting the journey. Despite heavy snowfall, freezing winds and poor visibility, he and his fellow mountaineers successfully reached the summit. During his presentation, Shakil expressed his gratitude to Russian House in Dhaka for its support. 🇧🇩 A special moment of the event was the formal handover of the Bangladesh National Flag that had been carried to the summit of Mount Elbrus, marking a memorable achievement in the country's mountaineering history. 📸 The highlight of the occasion was the opening of a dedicated photo exhibition in the exhibition hall of Russian House in Dhaka. Ms. Alexandra A. Khlevnoy, Director of Russian House in Dhaka, joined the distinguished guests and Mr. Shakil in a ribbon-cutting ceremony to officially inaugurate the exhibition. Guests then explored the photographs documenting the expedition, offering a closer look at the challenging journey and the successful ascent. ✨ The successful expedition stands as a testament to determination, courage and international friendship, further strengthening the bonds between Bangladesh and Russia through shared achievements and cooperation. #RussianHouseBangladesh #AshesAndIce2026 #MountElbrus
Russian House in Bangladesh
Subscribers
1.2K
+0 24h
Reach per post (ERR)
9.7%114 avg views
Posting
5.3/day
last 1 day ago
Reactions per 1K views
6.6
❤ 👍 🔥
Views over time
| When | Views |
|---|---|
| 5 Nov 2026, 13:50 | 0 |
| 12 Nov 2026, 22:49 | 151 |
Who shared this post
Posts in other channels we index that link to this one. (Forwards with a hidden source can't be traced.)
Nobody yet.