বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক গর্বের মুহূর্ত! 🇧🇩 আগামী ১৬ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম 'ভিজিআইকে (VGIK) আন্তর্জাতিক স্টুডেন্ট ফেস্টিভ্যাল'-এ আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা এই স্বনামধন্য উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হলো, যা রাশিয়ার চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতির এক নতুন ও সম্ভাবনাময় অধ্যায় উন্মোচন করল। 🌍 এই সাফল্য আন্তর্জাতিক ও রাশিয়ান দর্শকদের কাছে নিজেদের কাজ তুলে ধরা এবং চলচ্চিত্রের মাধ্যমে সৃজনশীল মেলবন্ধন তৈরির ক্ষেত্রে বাংলাদেশি নির্মাতাদের জন্য এক বিশাল সুযোগের বার্তা দেয়। 🎥 রাশিয়ার একটি শীর্ষস্থানীয় স্টুডেন্ট ফেস্টিভ্যালে ছবিটির এই নির্বাচন প্রমাণ করে যে, স্বাধীন চলচ্চিত্র ও যৌথ গল্পের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের দারুণ সম্ভাবনা রয়েছে। 🇧🇩🎞 আমরা বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকদের আত্মবিশ্বাসের সাথে রাশিয়ান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণের আহ্বান জানাই; যেন তাঁরা নতুন দর্শকদের সামনে তাঁদের সৃজনশীলতা তুলে ধরতে পারেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি গল্পগুলোকে আরও বেশি ছড়িয়ে দিতে পারেন। 🍃 ৮ মিনিটের এই এনভায়রনমেন্টাল বা পরিবেশবিষয়ক ড্রামা ‘নিশি’-র শুটিং করা হয়েছে সিলেটের কাছের একটি চা বাগানে। গল্পটি গড়ে উঠেছে একটি ছোট মেয়েকে কেন্দ্র করে, দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে যার পড়াশোনা ও শিক্ষা জীবন হুমকির মুখে পড়ে। পরিবেশবান্ধব চলচ্চিত্র নির্মাণের প্রতি বিশেষ নজর রেখে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি স্থানীয় জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জের কথা ফুটিয়ে তুলেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যৌথভাবে Bangladesh Federation of Film Societies এর সভাপতি জহিরুল ইসলাম কচি ও নির্মাতা গোলাম রাব্বানী। 🎥👏 🎥 চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন জার্মানীর Mogador Film এর Christoph Thoke, সৌদি আরবের 3RD Action এর Asim Altokhais, আমেরিকার Smash Media এর Harry Winner এবং বাংলাদেশের ZI Production এর Zahirul Islam. 🎖 উল্লেখ্য, ছবিটি এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩৫তম বার্ষিক 'এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস'-এ বিশেষ স্বীকৃতি অর্জন করেছিল। ✨ ‘নিশি’-র এই সাফল্য বাংলাদেশের আরও অনেক চলচ্চিত্র নির্মাতাকে তাঁদের কাজ বিশ্বমঞ্চে শেয়ার করতে অনুপ্রেরণা দিক! ____________________ ____________________ A proud moment for Bangladeshi cinema! 🇧🇩 The short film Nishi has been officially selected for the 46th VGIK International Student Festival, taking place in Moscow, Russia, from 𝟏𝟔 𝐭𝐨 𝟐𝟎 𝐍𝐨𝐯𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟔. It marks the first time a Bangladeshi film has been selected for this festival, opening an exciting chapter for Bangladesh’s presence on the Russian cinematic stage. 🌍 This achievement highlights the opportunities available for Bangladeshi filmmakers to present their work to Russian and international audiences and build creative connections through cinema. 🎥 The film’s selection for a major Russian student festival highlights the growing potential for cultural exchange between Bangladesh and Russia through independent filmmaking and shared stories. 🇧🇩🎞 𝐖𝐞 𝐞𝐧𝐜𝐨𝐮𝐫𝐚𝐠𝐞 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡𝐢 𝐟𝐢𝐥𝐦𝐦𝐚𝐤𝐞𝐫𝐬 𝐚𝐧𝐝 𝐝𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫𝐬 𝐭𝐨 𝐜𝐨𝐧𝐟𝐢𝐝𝐞𝐧𝐭𝐥𝐲 𝐞𝐱𝐩𝐥𝐨𝐫𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐢𝐞𝐬 𝐭𝐨 𝐩𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐞 𝐢𝐧 𝐑𝐮𝐬𝐬𝐢𝐚𝐧 𝐟𝐢𝐥𝐦 𝐟𝐞𝐬𝐭𝐢𝐯𝐚𝐥𝐬, showcase their creativity to new audiences, and bring more Bangladeshi stories to the international screen. 🍃 Nishi is an eight-minute environmental drama set in a tea garden near Sylhet. The film follows a young girl whose education is threatened by the long distances she must travel to collect drinking water. Made with a focus on environmentally responsible filmmaking, it brings attention to the challenges faced by local communities. The film is co-directed by Zahirul Islam Kochi, President of the Bangladesh Federation of Film Societies, and filmmaker Golam Rabbani. 🎥👏 🎥 The film is co-produced by Christoph Thoke of Germany’s Mogador Film, Asim Altokhais of Saudi Arabia’s 3RD Action, Harry Winner of America’s Smash Media, and Zahirul Islam of Bangladesh’s ZI Production. 🎖 The film previously received recognition at the 35th annual Environmental Media Association Awards in the United States in 2025. ✨ May Nishi inspire more Bangladeshi filmmakers to share their stories with the world! #RussianHouseBangladesh #VGIK
Russian House in Bangladesh
Subscribers
1.2K
+0 24h
Reach per post (ERR)
9.7%114 avg views
Posting
5.3/day
last 1 day ago
Reactions per 1K views
6.6
❤ 👍 🔥
Views over time
| When | Views |
|---|---|
| 28 Oct 2026, 07:56 | 0 |
| 12 Nov 2026, 22:49 | 147 |
Who shared this post
Posts in other channels we index that link to this one. (Forwards with a hidden source can't be traced.)
Nobody yet.