Russian House in Bangladesh

@russianhousedhk · English · active

Subscribers 1.2K Subscribers, last 30 days: 1.2K → 1.2K +0 24h
Reach per post (ERR) 9.7%114 avg views
Posting 5.3/day last 1 day ago
Reactions per 1K views 6.6 ❤ 👍 🔥

ঢাকাস্থ রাশিয়ান হাউস এবং 'সংস্কৃতি'-র যৌথ উদ্যোগে আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৬:০০ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান — “বিশ্বভরা আলো: রবীন্দ্রনাথের রাশিয়া সফর — চিঠি, গান ও ভাবনা”। ১৯৩০ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত ইউনিয়ন ভ্রমণের ৯৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা, সাহিত্য, সংগীত ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে রাশিয়ান সমাজ ও সংস্কৃতির ওপর তাঁর গভীর ভাবনার দিকগুলো তুলে ধরা হবে। 🎶 প্রোগামে যা যা থাকছে: * বাংলা ও রুশ ভাষায় কবিতা আবৃত্তি * 'দ্য সোভিয়েত ইউনিয়ন ইন ইটস আর্লি ডেজ: ইন দ্য আইজ অব দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর' বইয়ের ওপর আলোচনা * প্রামাণ্যচিত্র প্রদর্শন * 'রাশিয়ার চিঠি' থেকে পাঠ * 'সংস্কৃতি'-র শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠানটিতে মূলত তৎকালীন সোভিয়েত সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবন সম্পর্কে রবীন্দ্রনাথের অমূল্য মূল্যায়নকে তুলে ধরা হবে; যা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে। 📅 তারিখ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ 🕕 সময়: সন্ধ্যা ৬:০০ টা 📍 স্থান: রাশিয়ান হাউস ইন ঢাকা ⚠️ আসন সংখ্যা সীমিত! আপনার আসনটি নিশ্চিত করতে অনুগ্রহ করে আগেই রেজিস্ট্রেশন করুন। 🔗 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://forms.gle/k8bftAxPiih8JAUa9 ____________________ ____________________ The Russian House in Dhaka, in collaboration with Songskriti, will host a cultural programme titled The World-Filling Light: Tagore’s Journey to Russia — Letters, Songs and Reflections on 𝐒𝐚𝐭𝐮𝐫𝐝𝐚𝐲, 𝟑𝟏 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟔, 𝐚𝐭 𝟔:𝟎𝟎 𝐏𝐌. Commemorating the 96th anniversary of Rabindranath Tagore’s visit to the Soviet Union in 1930, the programme will explore his impressions of Russia through poetry, literature, music and film. 🎶 The evening will feature Bengali and Russian poetry recitations, a book review of The Soviet Union in Its Early Days: In the Eyes of the Poet Rabindranath Tagore, a documentary screening, readings from Letters from Russia, and musical performances by the artists of Songskriti. The programme will highlight Tagore’s reflections on Soviet society, education, culture and the lives of ordinary people, while celebrating the literary and cultural connections between Bangladesh and Russia. 📅 𝐃𝐚𝐭𝐞: Saturday, 31 October 2026 🕕 𝐓𝐢𝐦𝐞: 6:00 PM 📍 𝐕𝐞𝐧𝐮𝐞: Russian House in Dhaka ⚠️ 𝐒𝐞𝐚𝐭𝐬 𝐚𝐫𝐞 𝐥𝐢𝐦𝐢𝐭𝐞𝐝! Register in advance to reserve your place. 🔗 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧: https://forms.gle/k8bftAxPiih8JAUa9 #RussianHouseDhaka #RabindranathTagore

Views over time

05010015026 Oct 11:2712 Nov 22:4914826 Oct 11:27: 0 views12 Nov 22:49: 148 views
Snapshots we took after posting.
WhenViews
26 Oct 2026, 11:270
12 Nov 2026, 22:49148

Who shared this post

Posts in other channels we index that link to this one. (Forwards with a hidden source can't be traced.)

Nobody yet.